দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা পুলিশ লাইন্সে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করেছেন এবং পরবর্তীতে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সারা দেশকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে শ্যামলে ঘিরে ফেলা হবে এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা তা বাস্তবে রূপ দিচ্ছি।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে পুরো বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই অন্ধকার কাটিয়ে একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং 'গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট'-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কেএম